দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়া সার্কেলের নিরাপত্তা নির্দেশনা
বড়লেখা প্রতিনিধি | ২৬ সেপ্টেম্বর, ২০১৭
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ এবং আনন্দময় করতে নিম্নোক্ত নিরাপত্তা পরামর্শ গ্রহণের জন্য কুলাউড়া সার্কেলের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
পূজা মণ্ডপের অভ্যন্তরে:
পূজা মণ্ডপের অভ্যন্তরে প্রবেশের সময় ব্যাগ, খাবার, পোটলা চেক করার ব্যবস্থা থাকা। মহিলাদের শালীনতার সাথে চেক করা। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত লোক রাখা। প্রবেশ ও বাহিরের আলাদা ব্যবস্থা রাখা।
পূজা মণ্ডপের বাহিরে:
পূজা মণ্ডপের বাহিরে মেলা বসানো নিরুৎসাহিত করা হচ্ছে। কিছু দোকান বসলেও তা নজরদারির আওতায় রাখতে হবে। মনে রাখতে হবে, মেলা থেকেই অধিকাংশ অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়। যানবাহন পার্কিং এর জন্য সাইনবোর্ড দেওয়া ভাল।
সার্বিক নির্দেশনা-
- আজান এবং নামাজের সময় অনুষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখুন।
- নিরবচ্ছিন্ন আলোর জন্য জেনারেটর সম্ভব না হলে একাধিক চার্জার লাইট রাখুন। রাস্তার বহুদূর পর্যন্ত আলোর ব্যবস্থা করুন।
- সিসিটিভি স্থাপনের পাশাপাশি” অত্র এলাকার সিসিটিভি আওতাভুক্ত” স্টিকারে টানিয়ে দিন।
- কন্ট্রোল রুম/ তথ্য কেন্দ্র স্থাপন করে ব্যানার টানিয়ে দিন। সমস্যা জানাতে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বিভিন্ন স্থানে মোবাইল নম্বর লিখে দিন।
- স্বেচ্ছাসেবকের দায়িত্বের এলাকা এবং সময় নির্দিষ্ট করে দিন। বিশেষ চিহ্নযুক্ত পোশাক/ আইডি কার্ড সরবরাহ করুন। তাদের করনীয়/ বর্জনীয় নির্দেশনা প্রদান করুন।
- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল নম্বর বিভিন্ন প্রকাশ্য স্থানে টানিয়ে রাখুন।
- ঝগড়া/ মারামারির ঘটনা মোবাইল ফোনে ধারণ করুন। সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ ধর্মীয় অবমাননা করলে নিজে ব্যবস্থা না নিয়ে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।
- আপনার এলাকা মাদক, জুয়া এবং অশ্লীলতা মুক্ত রাখুন।
- গভীর রাতে বাড়ী ফেরার সময় অপরিচিত ব্যক্তির গাড়িতে চড়বেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।
- বৃষ্টির সময় ব্যবহারের জন্য ছাতা সঙ্গে রাখুন।
- কারো গতিবিধি সন্দেহজনক হলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/স্বেচ্ছাসেবককে অবহিত করুন।
- খাবার/পানীয় গ্রহণে/ক্রয়ে সাবধানতা অবলম্বন করুন। হকারদের বর্জন করে স্থায়ী দোকান থেকে খাবার/পানীয় ক্রয় করুন। অপরিচিত লোকের দেয়া খাবার/পানীয় গ্রহণ করবেন না।
- ব্যক্তিগত গাড়ি যথাযথ নিরাপত্তার সাথে রাখুন। চালককে সর্তক থাকতে পরামর্শ দিন।
- সূর্যাস্তের পূর্বেই বিসর্জন সম্পন্ন করুন।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.