Sylhet Today 24 PRINT

বড়লেখায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখার বন্যাদুর্গত ৪০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছে মৌলভীবাজার ডিস্ট্রিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক নামের একটি সংগঠন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে উপজেলার তালিমপুর ইউনিয়নের কানুনগোবাজার মাদ্রাসা মাঠে ত্রাণ বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার ডিস্ট্রিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক সভাপতি ফজলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সংগঠনের সদস্য মো. নিয়াজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক বদরুজ্জামান সজল, সাবেক পৌর কাউন্সিলর কায়ছার পারভেজ প্রমুখ।

পরে মৌলভীবাজার ডিস্ট্রিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর পক্ষ থেকে প্রধান অতিথিসহ সংগঠনের সদস্যরা বন্যাদুর্গত ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.