Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে ইভটিজিং’র দায়ে অটো চালকের ৯০ দিনের কারাদণ্ড

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে ছাত্রীদের উত্যক্তের দায়ে কবির হোসেন(২৫) নামের এক অটোরিকশা চালককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। কবির উপজেলার  কালীপুর গ্রামের মো: সুরুজ আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে সাচনা বাজার অটোরিক্সা স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে  থানায় নিয়ে আসে পুলিশ। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যট মনিরুল হাসানমোবাইল কোর্ট পরিচালনা করে কবিরকে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.