Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ আটক ২

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা উপজেলার বিয়ালীবাজার কায়েস্তগ্রামের মনিদ্র বর্ধনের পুত্র মিশুক বর্ধন (২৩) ও উপজেলার ইসলামপুর গ্রামের কামাল হোসেনের পুত্র আসাদুজ্জামান মনসুর (২৪)।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম ও এসআই সালাহ উদ্দিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশ থেকে এ দুই মাদক ব্যবসায়ীকে পাচ পিস ইয়াবা সহ আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও নগদ ৪৮৮০ টাকা ও রেজিস্ট্রেশন বিহীন সিঙ্গার ১২৫ সিসি একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান-  আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.