Sylhet Today 24 PRINT

মাধবপুরে বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন

মাধবপুর প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

বজ্রপাত প্রতিরোধে মাধবপুরে তালবীজ বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার আন্দিউড়া-বানেশ্বর সড়কের পাশে তালবীজ বপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন এডভোকেট মাহবুব আলী এমপি।

মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তালবীজ বপন উদ্বোধন উপলক্ষে মাধবপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মাহবুব আলী এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ মো. ফজলুর রহমান, অতিরিক্ত সহকারী উপ-পরিচালক ইলিয়াছ মজুমদার, কাজী মজিবুর রহমান প্রমুখ।

কৃষি কর্মকর্তা জানিয়েছেন উল্লেখিত সড়কে ২ হাজার তালবীজ বপন করা হবে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মাধবপুরের বিভিন্ন এলাকায় ১০ হাজার তালবীজ বপন করবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাদু মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.