Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাটে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি প্যানেল স্পীকার এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, শানখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান সবুজ তরফদার, চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রনয় পাল, যুগ্ম সম্পাদক বিধান পাল, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, সাংগঠনিক সম্পাদক মরতুজ সরদার কাউন্সিলর, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রতিশ দেব, সাধারণ সম্পাদক লিটন দেব, মনি দেবনাথ, ডাক্তার স্বদেশ রঞ্জন সরকার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ উল্লা মেম্বারসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার সার্বজনীন ৬৭টি পূজামণ্ডপে এমপি মাহবুব আলী নগদ ১৭ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.