Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা বাগানের ২০৫ পরিবারে বিদ্যুতের আলো

মাধবপুর প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের পিছিয়ে পরা রেঙ্গুটিলার ২০৫ টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। হবিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি ২ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার এলাকায় লাইন টেনে ২০৫ টি চা শ্রমিক পরিবারে বিদ্যুতায়িত করেছে।

মঙ্গলবার রাতে মাধবপুর- চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী সুইচ টিপে রেঙ্গুটিলার চা শ্রমিকদের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।  

চা বাগান ব্যবস্থাপক আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিউজ্জামান হারুন, ডিজিএম শাহজাহান ফকির, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান তৈফিকুল আলম চৌধুরী, চেয়ারম্যান আরিফুর রহমান, শ্রমিক নেতা প্রদীপ  গৌর, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল লিটন, দিপক রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.