Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

মাধবপুর প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের এক মাদকাসক্ত ছেলে রাফুজ মিয়াকে (২০)পুলিশে সোপর্দ করলেন তার পিতা।

বুধবার দুপুরে পুলিশ ডেকে নিয়ে ছেলেকে ধরিয়ে দেন তিনি। রাফুজ আন্দিউড়া গ্রামের ধনু মিয়ার ছেলে।

ধনু মিয়া জানান, সে নেশা করত। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে স্থানীয় ইউপি সদস্য নেপাল সরকারের সহযোগিতায় তাকে  পুলিশে দেয়।  

মাধবপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.