Sylhet Today 24 PRINT

মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মে, ২০১৫

ফাইল ছবি

মঙ্গলবার রাত ৩ টায় ফেঞ্চুগঞ্জ পশ্চিম মাছ বাজারের ভিতরে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ দুর্ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- গভীর রাতে ফেঞ্চুগঞ্জ পশ্চিম মাছ বাজারের ভিতরে দোকানে আগুন লাগে। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই একটি পোল্ট্রি ফার্ম ও স্বর্ণের দোকানসহ ১০টি দোকান আগুনে পুড়ে যায়।

স্থানীয় জনতা দমকল বাহিনীকে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আধা ঘন্টা প্রায় চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। 


দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল বাহিনীর কর্মীরা ধারণা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.