Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে কিশোরীদের মাঝে ন্যাপকিন বিতরণ

বানিয়াচং প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৭

কিশোরী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাধ্যমিক পর্যায়ের কিশোরীদের মধ্যে ২০১৬-২০১৭ অর্থবছরের এডিপির অর্থায়নে উপজেলা পরিষদের উদ্যোগে বানিয়াচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ন্যাপকিন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি থেকে ন্যাপকিন বিতরণ করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম।

এছাড়া আরও ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরীদের মধ্যে ১হাজার ৪শ’ পিস স্বাস্থ্য সম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.