Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৭

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নগরীর দাড়িয়াপাড়া চৈতালি পূজামণ্ডপ পরিদর্শনের মধ্যে দিয়ে পরিদর্শন শুরু করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ- সভাপতি সালেহ আহমদ খসরু, নিহার রঞ্জন দাস, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, যুব সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, সহ-যোগাযোগ উজ্জ্বল রঞ্জন চন্দ, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ইমরান খান, তানভীর আহমদ, মিনারা বেগম, বিরেশ মল্লিক, সৌরভ মল্লিক, এনাম ইসলাম, জেলা ছাত্রদলের  সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নিলোৎপল ভট্টাচার্য জয় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.