Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দেবরের হাতে ভাবী খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৮ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দেবরের হাতে খুন হয়েছেন ভাবী। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দড়া উত্তর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাফিয়া বেগম (৩৫)।

নিহত গৃহবধু বাহরাইন প্রবাসী শেখ মিয়ার স্ত্রী এবং ২ সন্তানের জননী। এ ঘটনায়  সাফিয়া বেগমের দেবর সিএনজি চালক আনুর মিয়া (২৫) কে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আনুর ওই গ্রামের আছলম আলীর ছেলে।

 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে আসলম আলীর ছেলে শেখ মিয়া (৪০) এর স্ত্রী সাফিয়া বেগম ও দেবর আনুরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনুর উত্তেজিত হয়ে রড দিয়ে সাফিয়াকে বেদম প্রহার করলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যা ৬ টায় সাফিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ঘাতক আনুর আলীকে আটকের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.