Sylhet Today 24 PRINT

ভাটির ত্রাস জুম্মন ডাকাত গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ মে, ২০১৫

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সুজাতপুর গ্রামের কুখ্যাত ডাকাত জুম্মনকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে লাখাই উপজেলার ভাদিকারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। জুম্মন সুজাতপুর গ্রামের দিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ভাটির ত্রাস জুম্মনের বিরুদ্ধে বানিয়াচং থানায় ৩টি, সদর থানায় ২টি, লাখাই থানায় ১টি ও পাবনায় ১টি ডাকাতির মামলা রয়েছে। গত বছর তাকে পুলিশ গ্রেফতার করতে চাইলে লাখাই থানার এসআই লুৎফুর রহমানসহ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ৬ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপর থেকে সে আত্মগোপনে ছিল। বুধবার দুপুরে এসআই কবির তাকে গ্রেফতার করেন।

লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, জুম্মন ভাটি এলাকার ত্রাস হিসেবে পরিচিত। ডাকাতিসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগে বহু মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.