Sylhet Today 24 PRINT

বড়লেখায় ডায়গনষ্টিক সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসেসের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ২৭ মে, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা ডায়াবেটিস, হার্ট কেয়ার, ডায়গনষ্টিক সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসেসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বড়লেখা পৌর শহরের হাসপাতাল সংলগ্ন বড়লেখা ডায়াবেটিস, হার্ট কেয়ার, ডায়গনষ্টিক সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসেস এর সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ফয়েজ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ হাসান আলী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার, মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এম.এ মতিন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেস্তেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হেলাল উদ্দিন, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডাঃ তন্ময় ভট্রাচার্য, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ ফারুক উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা ডায়াবেটিস, হার্ট কেয়ার, ডায়গনষ্টিক সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসেসের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ বদরুল ইসলাম।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.