Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ ইয়াবা সহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিংপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিংপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে জয়নাল মিয়া (৪০) ও ভাদেশ্বর গ্রামের মৃত জহরুল ইসলামের ছেলে শেখ জুবের আহমদ রুনেল (৩৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের অফিসার ইনচার্জ সফিকুর রহমান খানের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিংপুর গ্রামে অভিযান চালায়। এসময় তারা ওই গ্রামের জয়নাল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ৩০ পিছ মেথা এমফিটামিন সমৃদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ জয়নাল মিয়া (৪০) ও শেখ জুবের আহমদ রুনেলকে (৩৮) আটক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.