ওসমানীনগর প্রতিনিধি | ৩০ সেপ্টেম্বর, ২০১৭
এক মাসেও সন্ধান মেলেনি ওসমানীনগরের নিখোঁজ মাদ্রাসা ছাত্র নাজিম মিয়ার (১৭)। নিখোঁজ নাজিম উপজেলার উসমানপুর ইউনিয়নের আলীপুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে ও মৌলভীবাজারের কুলাউড়া মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র।
নাজিম মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম মৌলভীবাজারের কুলাউড়া মাদ্রাসায় গত ২ বছর থেকে হেফজখানায় কোরআন শিক্ষায় অধ্যয়নরত ছিল। গত ঈদুল আযহায় সে ছুটিতে বাড়িতে আসে। ঈদের ছুটি কাটিয়ে গত ৯ সেপ্টেম্বর পুনরায় মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নাজিম। আত্মীয়-স্বজনদের বাড়ী অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৪১৪) করা হয়েছে। নিখোঁজ নাজিমের সন্ধান পেলে ০১৭১৯-৬৩৪২২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।