Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে দুর্ধর্ষ চুরি

ওসমানীনগর প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের ওসমানীনগরে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতির পর আবারও একই এলাকায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা রোডের শাহজাহান মিয়ার বাসাতে এ চুরি সংঘটিত হয়। চোরেরা বাসার কলাপসেবল গেটের তালা ভেঙে বাসায় প্রবেশ করে শয়ন কক্ষের তালা ভেঙে ১৬ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র, বাসার দলিল, চেকবুক সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) কবির আহম্মেদ ও ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাসার মালিক শাহজাহান মিয়া বলেন, শুক্রবার বিকেলে আমার স্ত্রীকে নিয়ে সিলেট শহরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। সন্ধ্যার পর আমার বাসার কেয়ারটেকার বাসায় তালা দিয়ে বাজারে বেরিয়ে যায় রাত ১১টার দিকে আমরা বাসায় এসে দেখি চোরেরা তালা ভেঙে স্বর্ণ সহ মূল্যবান সব কিছু নিয়ে গেছে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনাটি চুরি নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.