Sylhet Today 24 PRINT

পুরাতন রেল স্টেশন থেকে হত্যা মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মে, ২০১৫

সিলেটে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে হত্যা মামলার এক আসামীকে আটক করেছে র‌্যাব। আটককৃত আসামি মো. ফারুক মিয়া (৩০)।

বুধবার বেলা আড়াইটার দিকে পুরাতন রেলস্টেশন এলাকার বঙ্গবীর রোড থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর  সহকারী পরিচালক (মিডিয়া) জিনিয়া চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহানগরীর দক্ষিণ সুরমা থানার পারভেজ হত্যা মামলায় তাকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.