Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ উপজেলা জাসদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৭

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরীর এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করে শনিবার সাদিকুর রহমান সাদিককে সমন্বয়ক করে ৪১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ উপজেলা জাসদের কমিটি গঠন করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে জয়নাল মোহসীন চৌধুরী ও তাজ উদ্দিন কে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সংগঠনের প্রাথমিক সদস্য পদ বাতিল করার জন্য জাসদ কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.