সিলেটটুডে ডেস্ক | ০১ অক্টোবর, ২০১৭
সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া প্রতিমা নিরঞ্জন ও সুবোধ মঞ্চ অনুষ্ঠান শনিবার নগরীর ঐতিহ্যবাহী চাঁদনীঘাটে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, সম্প্রীতি বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব শান্তির বার্তা বয়ে আনুক। সব অপশক্তির পরাজয় ঘটিয়ে মানুষের মনে শান্তি নিয়ে আসুন এই প্রত্যাশা করি।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় শুভ বিজয়া অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন মহানগর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, মহানগরের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, অধ্যাপক বিজিত কুমার দে, বিগ্রেডিয়ার জেনারেল অঞ্জন দত্ত, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, ডাঃ বনদীপ লাল দাস, সিলেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর জগদীশ দাস, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রাজিক মিয়া, দিবা রানী দে বাবলী, এড. দিলীপ কুমার দাস চৌধুরী।
পূজা উদযাপন পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলার সভাপতি এড. নিরঞ্জন দে, এড. প্রদীপ ভট্টাচার্য, মলয় পুরকায়স্থ, কৃপেশ পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ দেব, অধ্যক্ষ শংকর চৌধুরী, এপেক্সিয়ান ও মহানগর পূজা পরিষদ নেতা চন্দন দাস, এড. রঞ্জন ঘোষ, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলার সভাপতি ধনঞ্জয় দাস ধনু, মানিক লাল দে, জয়ন্ত আচার্য্য, নন্দন পাল, শংকর দাস শংকু, প্রভাষক নিরূপক চক্রবর্তী শুভ্র, এড. বিজয় কুমার দেব বুলু, অরূপ শ্যাম বাপ্পী, এড. পংকজ দাস প্রমুখ।