Sylhet Today 24 PRINT

সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৭

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিম আগামী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করার ঘোষণা দেন।

শনিবার তিনি বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার মুরব্বিয়ান এবং যুব সমাজের সাথে আয়োজিতক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন।

তিনি বলেন, নগরীর বিভিন্ন মানুষের উৎসাহ ও তরুণ সমাজের উৎসাহ ও প্রেরণায় আমার মেয়র পদে প্রার্থী হওয়ার সাহস জুগিয়েছে। তাই আমি প্রথমেই আমি আমার নিজ ঘর, নিজ এলাকাবাসীর সাথে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করলাম।

আকবর হোসেন সেলিমের সভাপতিত্বে শনিবার শাহী ঈদগাহস্থ একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এ. বি. এম. আব্দুল বাছিত কয়সর, আব্দুল মতিন শায়েস্তা, ফজলুল হক, আব্দুস সালাম, মানিক আহমদ ইলিয়াস, হাবিবুর রহমান পুতুল মিয়া, হাজী মো. লাল মিয়া, সাদেক আহমদ, হাজী কুতুব উদ্দিন, মতলিব মিয়া, আব্দুল মালিক জাকা, ফারুক মিয়া, হাজী আব্দুল গফুর, ইরান মিয়া, আব্দুস শহীদ, আব্দুন নূর, ফয়জুল হক, আব্দুল মতিন মতু, সাংবাদিক আব্দুল মতিন জাকা, জিয়া উদ্দিন লিটন, হাবিব আহমদ, আবু কয়সর, আমিনুর রহমান খোকন, শাহিন আহমদ, সাকের আহমদ, রুবেল আহমদ, লিটন আহমদ, নাছিম আহমদ চৌধুরী, তুহেলুর রহমান শিপন, জিল্লুর রহমান সানি, জামাল  আহমদ খান, আব্দুল করিম জোনাক, রিহাদুল হাসান রুহেল, স্বপন আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, রুমান আহমদ, আবুল কালাম আজাদ মুকুল, আব্দুস সালাম ফারুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আবু সাঈদ জালালী। এছাড়া অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে এলাকাবাসী বলেন, নগর উন্নয়নে গতিশীল নেতৃত্ব প্রয়োজন। মো. বদরুজ্জামান সেলিম এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। এলাকার ইতিপূর্বে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বপালনের ক্ষেত্রে তাঁর দক্ষতা এবং যোগ্যতা সকলের কাছে প্রশংসনীয়। তিনি দলীয় মনোনয়ন পেলে অবশ্যই আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।

এছাড়া মতবিনিময় সভায় মো. বদরুজ্জামান সেলিম আরো বলেন, ইনশাল্লাহ দলীয় মনোনয়ন পেলে এবং আল্লাহর রহমতে মেয়র নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের সাতাশটি ওয়ার্ডকে নগরীবাসীর কল্যাণের জন্য ঢেলে সাজাবো। সিলেট নগরীকে একটি আধুনিক ও উন্নত নগরী রুপে গড়ে তুলতে আমি কাজ করবো। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সময়ের প্রয়োজনে এই সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে আমার কাজ করার সুযোগ হয়েছে। সবার ভালোবাসা ও আন্তরিকতা, সেই সব প্রতিষ্ঠানেও আমি আমার যোগ্যতা ও দক্ষতার পরিপূর্ণ প্রয়োগ ঘটিয়েছি। আশা করি সকলের ভালোবাস, আন্তরিকতা এবং সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.