Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বাস চাপায় পথচারীর মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাগরিকা পরিবহণের বাস চাপায় মটাই মিয়া (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মটাই মিয়া উপজেলার বানুদেব গ্রামের মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে।

এ ঘটনা পরপরই স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক করি, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.