Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের সেই ইউপি সদস্য ৪ দিনের রিমান্ডে

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৭

প্রেমিকার ধর্ষণের অভিযোগে প্রেমিক ইউপি সদস্য ইরন মিয়াকে (৩২) ৪ দিনের রিমান্ডে আনা হয়েছে।

রোববার (১ অক্টোবর) বিকেলে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই বিনয় ভূষণ চক্রবর্তী দুই মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে এনেছেন বলে জানিয়েছেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর বুধবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণ ও মারামারি মামলায় ৫ দিন করে রিমান্ড চান এসআই বিনয় ভূষণ চক্রবর্তী। আদালতের বিচারক ‘কাঁকন দে’ এ দুই মামলায় ইউপি সদস্য ইরন মিয়াকে ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জর করেন।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিয়ের দাবিতে ইউপি সদস্য প্রেমিক ইরন মিয়ার বাড়িতে অনশন পালন করেন প্রেমিকা আপন চাচাতো বোন নিলুফা বেগম। ওইদিন রাতে নিলুফা থানায় ইরন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৪)। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ঘটনাস্থল থেকে ফেরার পরপরই ইরন মেম্বারের বড় ভাই চন্দন মিয়া (৩৪) ও ফকরুল মিয়া (২৫) একে অপরের ধারালো অস্ত্রের আঘাতে দু’জনই আহত হন। পরে মারামারির ঘটনায় ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইরন মেম্বারকে আসামি করে একটি মামলা দায়ের করেন ফকরুলের ছোট ভাই ফাহিম আহমদ, (মামলা নং ১৫)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.