Sylhet Today 24 PRINT

মন্ত্রী এমপিদের সম্পত্তির হিসাব দাখিলের দাবিতে সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৫

 


                              
মন্ত্রী এমপিদের বিষয়-সম্পত্তির হিসাব সরকারের কাছে অবিলম্বে দাখিল, সোনালী ও বেসিক ব্যাংক সহ রাষ্ট্রীয়ত্ত্ব ব্যাংকের ১৯ হাজার কোটি টাকা লুন্ঠনকারীদের গ্রেফতার ও মামলা দায়ের, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অবিচার রোধে দ্রুত ন্যায়পাল নিয়োগ ও জ্বালানী তেলের মূল্য কমানোর দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার বিকেল ৪ টায় সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে এখনও কোন পদক্ষেপ গ্রহণ না করায় তীব্র নিন্দা ধিক্কার জানিয়ে বলেন, সুশাসনের দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে হলে মন্ত্রী-এমপিদের বিষয়-সম্পত্তির হিসাব দ্রুত দাখিল করার জন্য জোর দাবী জানান।

বক্তারা এক শ্রেণীর রাজনৈতিক নেতারা সভা-সেমিনারে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন। অথচ দুর্নীতি দমন কমিশনের স্বাধীন ক্ষমতা খর্বকালীন সময়ে তারা নীরব ছিলেন। স্বাধীন দুদকের ব্যাপারে কারো কোন রাজপথে দৃশ্যমান কর্মসূচী নেই। সংবিধানে ৭৭/২ অনুচ্ছেদ মোতাবেক এবং ক্ষমতাসীনদের নির্বাচনী ইশতেহারে ৫ঃ২ নং ওয়াদায় ন্যায়পাল নিয়োগ করার ঘোষণা দিয়েছিলেন। যা এখনও করা হয় নাই। বক্তারা সোনালী ও বেসিক ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের ও গ্রেফতারের জোর দাবী জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের ন্যায় বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন আজ সময়ের দাবী।

আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম নেমে যাওয়ার পরও সরকার এখনও জ্বালানী তেলের মূল্য কমানো হয় নাই। জ্বালানী তেলের দামের সঙ্গে সামগ্রীকভাবে মানুষের জীবনযাত্রা ব্যয়ের সম্পর্ক রয়েছে এ জন্য জনগণকে বাড়তি চাপ দিতে হচ্ছে।

কোন প্রকার তালবাহানা না করে জ্বালানী তেলের মূল্য অবিলম্বে কমানোর জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়ে বক্তারা সম্প্রতি স্বাস্থ্য খাতে ভয়াবহ দুর্নীতির চিত্র ব্যাপারে বলেন, প্রশিক্ষণের নামে ২০ কোটি টাকা কর্মকর্তাদের পকেটে। যন্ত্রপাতি কেনাকাটায় ৪০০ কোটি টাকার হিসাব মিলছে না। ৩২০ টাকার বই ৮৮ হাজার কোটি টাকা। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে জনগণ ধরে নিবে স্বয়ং স্বাস্থ্য মন্ত্রীর আশ্রয়-প্রশ্রয়ে এই দুর্নীতি অনিয়ম ঘটেছে।

বক্তারা ২৫ নভেম্বর ২০১৪ সিএজি তথ্য প্রকাশে ৬ হাজার ২০০ কোটি টাকা আত্মসাতকারী সরকারী কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও লুন্ঠনকারীদের অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। বক্তারা গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যাপারে গণমাধ্যমে আবারও আওয়াজ শোনা যাচ্ছে। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন এই গণবিরোধী প্রক্রিয়া থেকে সরে না আসলে সিলেট থেকেই গ্যাস ও বিদ্যুতের গ্রাহকরা তীব্র গণআন্দোলন গড়ে তুলবেন।

কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও গণসংগঠক মকসুদ হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-জাতীয় নেতা মাওলানা আব্দুর রকীব এডভোকেট, স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মনোরোগ বিশেষজ্ঞ ডা: মখলেছুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ এডভোকেট, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: অরুণ কুমার দেব, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্র নেতা শেখ কবির আহমদ, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মাহমুদুল হাসান, ডা: হাবিবুর রহমান, মাওলানা আসমান রহমানী, মাদানী কাফেলার সভাপতি রুহুল আমীন নগরী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এম. বরকত আলী, কেন্দ্রীয় সদস্য রুস্তম আলম কুদ্দুছ, মাওলানা কাজী ইব্রাহীম, মোঃ আবুল কালাম আজাদ, সিলেট বিভাগ ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সভাপতি এইচ এম আব্দুর রহমান, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু, সাধারণ সম্পাদক আজরফ আহমদ চৌধুরী দীপু, রফিকুল ইসলাম সিতাব, বন্ধান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মালেক তালুকদার, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, শাহিদুর রহমান ঝুনু, হেলাল আহমদ হেলাল, বিজয় চন্দ্র নাথ বিপ্লব, এম কামাল আহমদ, শেখ মোহাম্মদ দীপু, তানভীর আহমদ মালেক, এ এইচ এম মাহতাব, মাহবুব ইকবাল মুন্না, জাবেদ আলম, ইমাম হোসেন, লিখন তালুকদার, শাহজাহান আহমদ, এন আই নজর, মাসুদ আহমদ চৌধুরী প্রমুখ।

সভা শেষে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে বিক্ষোভ মিছিলটি রাজপথ প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.