Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ‘ওসি’র বাসভবন থেকে বিষধর সাপ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৭

সিলেটের বিশ্বনাথ থানা কম্পাউন্ডের ওসির বাসবভন থেকে ৫ ফুট লম্বা ১টি পঙ্কি আলদ নামের একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে বিষাক্ত এ সাপটি উদ্ধার করেন কবিরাজ (ওঝা) সর্পরাজ ইব্রাহিম আলী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।

ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, শনিবার সকালে থানা কম্পাউন্ডে তাঁর বাসভবনে একটি বিষাক্ত সাপ দেখতে পাই। পরদিন রোববার রাতে থানা কম্পাউন্ডের ভিতরে পুলিশ সদস্যরা আরো একটি বিষধর সাপ দেখতে পান। ফলে থানার সকল পুলিশ কর্মকর্তাদের মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করে। পরে ইব্রাহিম আলীকে খবর দিলে সোমবার তন্ত্র-মন্ত্র দিয়ে পঙ্কি আলদ ধরতে সক্ষম হন ইব্রাহীম।

এসময় স্থানীয় সাংবাদিকরা ছাড়াও সর্পরাজ ইব্রাহিমের সঙ্গে ছিলেন, সর্পরাজের ছেলে মাইদুল হোসেন, আল মামুন, ভাতিজা শরীফ উদ্দিন ও রাজু মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.