ওসমানীনগর প্রতিনিধি | ০৩ অক্টোবর, ২০১৭
সিলেটের ওসমানীনগরের বিদায়ী ইউএনও মো. মনিরুজ্জামানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা মিলনায়তনে ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর ফাউন্ডার চেয়ারম্যান ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল এর সভাপতিত্বে এবং সাংবাদিক মো. কয়েছ মিয়ার সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা বেগম চৌধুরী, উপজেলা মৎম্য কর্মকর্তা আব্দুস সালাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএফ আলী ফয়েজ, সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন, উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইমলাম, ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যা, সাংবাদিক কবির আহমদ, ইউএনও অফিসের অফিস সহকারী কৃষ দেবনাথ মোহন, উপজেলা চেয়ারম্যান অফিসের সিএ শামীম আহমদ প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধীত বিদায়ী ইউএনও’র হাতে ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর পক্ষ থেকে সম্মানা স্মারক তুলে দেয়া হয়। এর পূর্বে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসারদের পক্ষ থেকে এবং বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মো. মনিরুজ্জামানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।