নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর, ২০১৭
সিলেটে আজ (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে রাজস্ব সংলাপ। দেশের সর্বক্ষেত্রে রাজস্ব বান্ধন সংস্কৃতি চালুর প্রতিষ্ঠার প্রয়াসের ধারাবাহিকতায় সিলেটে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের ২নং ভবনের নীচতলায় এ সংলাপ অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
সিলেটের সহকারী কমিশনার (সাধারণ-২) সুরাইয়া আক্তার লাকী এসব তথ্য জানিয়েছেন।