Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

চুনারুঘাট প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছেন।

সোমবার সকাল সাড়ে ১১ টায় দিকে এ ঘটনাটি ঘটেছে। আহত ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদেরকে চুনারুঘাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, ওই এলাকার নছির আহমেদ এর সাথে একই এলাকার নুরুল হক মেম্বারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

সকালে এরই জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এসংঘর্ষ চলাকালে বাড়িঘর ও দোকানপাট ভাংচুরের ঘটনা ও ঘটেছে। গুরুতর আহতরা হলেন - পারভেজ (২৭), ইউসুফ আলী (৩২), ওমর ফারুক (১৬), ইব্রাহিম (৪৮), রুহুল আমিন (৫৫), রফিকুল ইসলাম (৩০), শিবলু মিয়া (২৮), সিরাজ মিয়া (৫৩)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছেন।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. আজমিরুজ্জান সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.