Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে অস্ত্রধারী যুবক আটক

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ০৩ অক্টোবর, ২০১৭

বিয়ানীবাজারে বিদেশি পিস্তলসহ জয়নুল ইসলাম (৩৫) নামে এক অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার রাত ৩টার দিকে বারইগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়।

জয়নুল ইসলাম বড়লেখা উপজেলার চান্দ্রগ্রামের মস্তাকিন আলীর পুত্র। তার নামে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ-বড়লেখা থানায় একাধিক মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)চন্দন কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বারইগ্রাম বাজারে গোপন সংবাদের ভিত্তিত অভিযান চালিয়ে অস্ত্রসহ জয়নুল ইসলাম (৩৫)কে আটক করা হয়। পরে শরীরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি ৯ মি.মি.ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার নামে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ-বড়লেখা থানায় একাধিক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.