Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্টির প্রতিবাদী সমাবেশ

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৭

মিয়ানমার রাখাইন রাজ্য রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উদীচী শিল্পী গোষ্ঠি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার ( ৩ অক্টোবর)বিকেলে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মানষ রঞ্জন রায়ের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক ছাত্রনেতা আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন গনমাধ্যমকর্মী শংকর রায়, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম(লাল মিয়া), পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সংগঠনের সাধারণ সম্পাদক দীপক কুমার দেব, শিক্ষিকা সালেহা পারভীন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শশী কান্ত গোপ, সমাজসেবক এসকে চৌধুরী শিশু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সংগঠনের নেতা তানভির আলম পিয়াস, রনি রাজ, সাংবাদিক সুহলে হাসান, কামরুল ইসলাম মাহি, সংবাদকর্মী সাজন প্রমুখ।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.