Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দেবরের হাতে ভাবি খুনের ঘটনায় গ্রেপ্তার ২

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ০৩ অক্টোবর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দেবরের হাতে ভাবি খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে মৌলভীবাজার জেলা পুলিশের সহায়তায় বড়লেখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার প্রধান আসামী আনুর মিয়া (২৫) এখনো গ্রেপ্তার হয়নি।

গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছেন-মামলার এজহার ভূক্ত ২ নং আসামি মিনা বেগম (৩৫) ও ৩ নং আসামি দিলারা বেগম (৩০)।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ি ইউনিয়নের দড়া উত্তর পাড়া গ্রামের আসলম আলীর ছেলে শেখ মিয়া (৪০) এর স্ত্রী সাফিয়া বেগম ও দেবর আনুরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনুর উত্তেজিত হয়ে রড দিয়ে সাফিয়াকে বেদম প্রহার করলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর সন্ধ্যায় এই গৃহবধুর মৃত্যু হয়।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর নিহত গৃহবধুর বোন সাজিয়া বেগম (৩০) বাদি হয়ে একটি হত্যা মামলা (মামলা নং ১৭, তাং ৩০/০৯/১৭) দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.