Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০১৫

বিশ্বনাথে বুধবার রাত সাড়ে ৯টায়  যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। উপজেলার লামাকাজি এলাকায় যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ও ছাত্রলীগ নেতা শফিক মিয়া গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পতিন জন হতাহত হয়েছেন।

আহতরা হলেন ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা শফিক আহমদ ও যুবলীগ নেতা ফয়জুল ইসলাম। 

এলাকাবাসী সূত্রে জানা যায়- লামাকাজি ইউপি আওয়ামীলীগের সভাপতি রইছ আলীর ছেলে ফয়জুল ইসলামের মিছিলে অংশগ্রহন না করায় ছাত্রলীগ নেতা শফিক মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। উত্তেজনার এক পর্যায়ে ফয়জুল ইসলামের লোকজন শফিক মিয়ার ওপর হামলা চালালে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে বলে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.