Sylhet Today 24 PRINT

সিলেটে মোটর সাইকেলের হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ০৫ অক্টোবর, ২০১৭

সিলেট মহানগর এলাকাতে চলমান মোটরসাইকেলগুলোতে লাগানো হাইড্রোলিক হর্ন ঠেকাতে অভিযানে নেমেছে পুলিশ। বুধবার সিলেট নগরীর প্রায় সবক’টি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ অভিযান চালায় ট্রাফিক পুলিশ। প্রথম দিন পরিচালিত অভিযানে প্রায় ৪০/৪৫টি মোটরসাইকেলে মামলা দেয়া হয়েছে। পাশাপাশি হাইড্রোলিক হর্ন খুলে ফেলতে নির্দেশ প্রদান করা হয়েছে।

এখন থেকে সিলেট নগরীতে হাউড্রোলিক হর্ন লাগানো গাড়ির বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করবে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা বলেন।

অভিযান চলাকালে তিনি সাংবাদিকদের বলেন- সিলেটে তরুণ মোটরসাইকেল চালকদের মধ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহারের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে সিলেট নগরবাসী অতীষ্ট। কিন্তু এটি আইনত নিষিদ্ধ। তাই অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.