Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ওসমানীনগর রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৭

সিলেটের ওসমানীনগরে সিএনজি অটোরিক্সার ধাক্কায় হাবিবুর রহমান(৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাজিরবাজার চিন্তামইন সড়কের  মখদ্দুছ চৌধুরীর মাজারের সামনে ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান সিরাজ এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাবিবুর রহমান  সাথে আরেকজনকে নিয়ে নাজিরবাজার থেকে তার শশুর বাড়ি ওসমানীনগরের খাইগদর গ্রামে উদ্যেশে রওয়ানা দেন। চিন্তামনি সড়কের মখদ্দুছ চৌধুরীর মাজারের সামনে আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি সিএনজি আটোরিক্সা হাবিবুর রহমানে মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। আহত হন মোটরসাইকেলের অজ্ঞতনামা আরেক আরোহী। ঘটনার পর পর আটোরিক্সাটি পালিয়ে যায়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.