Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার ২

বানিয়াচং প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ডাকাতি ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত আক্তার মিয়া বানিয়াচং উপজেলার দোয়াখানি গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং হত্যা মামলার আসামি জামাল মিয়া লোহাজুড়ি গ্রামের মারফত উল্লার ছেলে।

বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার শরীফ উদ্দিন সড়ক থেকে আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এদিকে বানিয়াচংয়ের কাগাপাশা ইউনিয়নের লোহাজুড়ি গ্রামের সাবিনা বেগম হত্যা মামলার অন্যতম আসামি জামাল মিয়াকে শুক্রবার রাতে সিলেটের চৌহাট্টা থেকে গ্রেপ্তার করে হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারসহ কোতোয়ালি থানার একদল পুলিশ।

হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.