শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৭ অক্টোবর, ২০১৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ পিস ইয়াবা সহ কাইয়ুম মিয়া নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে উত্তর উত্তরসুর এলাকা থেকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ কে এম নজরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী উত্তর উত্তরসুর গ্রামের মৃত নজরুল ইসলামে ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ কে এম নজরুল ইসলাম জানান, কাইয়ুম মিয়ার বিরুদ্ধে অত্র থানাতে ৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হবে।