Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের সকল ইউনিয়নে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী’র উদ্বোধন

জগ্ননাথপুর প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৭

আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে; কারণ আওয়ামী লীগ সরকারই মুক্তিযুদ্ধের সরকার। এদেশকে স্বাধীন করতে আওয়ামী লীগ সরকার নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে বর্তমানে বিশ্বের দরবারে উন্নয়নশীল ও উন্নত রাষ্ট্র হিসেবে চিহিৃত করছে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি।

শুক্রবার (৬ অক্টোবর) জুম্মার নামাজের পর জগন্নাথপুর উপজেলায় ‘মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরীর’ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি।

জগন্নাথপুর উপজেলায় ‘সারাদেশের উপজেলাগুলোর মধ্যে সর্বপ্রথম সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলামের নির্দেশনায় ও পরিকল্পনায়’ নব-স্থাপিত জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরীর’ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ডিসিকে অভিনন্দন জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ রাখতে এমন উদ্যোগ সচরাচর প্রশংসার দাবি রাখে। এমন উদ্যোগ দেশের প্রত্যেক ডিসি নিলে গ্রামগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে যাবে।

তিনি সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সক্রিয়ভাবে কাজ করার তাগিদ প্রদান করেন। প্রতিমন্ত্রীর সাথে উদ্বোধক হিসেবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জের নবাগত ইউএনও হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন দেব, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ্ আবু ঈমানী, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামস্ উদ্দিন, স্থানীয় সরকার ও প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, পাইলগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়াসহ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের সরকারি বিভিন্ন দপ্তরের সরকারি আমলাগন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ডিসি মোহাম্মদ সাবিরুল ইসলাম রাণীগঞ্জ ইউনিয়নে উদ্বোধনকৃত মুক্তিযোদ্ধা জাদুঘর ও মুক্তিযোদ্ধা লাইব্রেরী পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের পরিচিতি শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।’

এমন উদ্যোগ গ্রহণ সম্পর্কে জানতে চাইলে ডিসি সাবিরুল ইসলাম বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করি। বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য সকল আত্মদানকারীদের স্মরণীয় করে তুলতে এমন কাজ করার সিদ্ধান্ত নেই এবং এ কাজ সকলের সহযোগিতায় করতে পেরেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.