Sylhet Today 24 PRINT

দেশে চলমান যৌন-নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে শমশেরনগরে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট |  ২৮ মে, ২০১৫

সারাদেশে চলমান যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে শমশেরনগরের সাধারণ ছাত্র ও  যুবকদের উদ্যোগে শমশেরনগরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। নারায়ণ গোয়ালার সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সঞ্জিব পিরেগু, ছাত্র নেতা বাবুল মাদ্রাজী, নিলু গোয়ালা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ছাত্র নেতা কামরুল হাসান মিজু, কমলগঞ্জ উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সুমন কান্তি দাস, সুজা মেমোরিয়াল কলেজ ছাত্র মোজাহিদ আলী সেজু, সুদিপ্ত ধর দিপ্ত , বিএএফ শাহীন কলেজ ছাত্র মোতালেব ফাহিম,মদন মোহন কলেজ ছাত্র কৌশিক ধর চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্তিক রাজভর কিরণ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সৌরভ কান্তি দে, ইউপি সদস্য মেরী রালফ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কুলাউড়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি তমাল আজিম প্রমুখ।

সমাপনি বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মসূচী সমন্বয়ক মিখা পিরেগু। বক্তারা দেশে চলমান যৌন নিপীড়ন ও ধর্রণের সাথে অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

উল্লেখ্য,শমশেরনগরের বিভিন্ন স্কুল কলেজের ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী এই কর্মসূচীতে অংশগ্রহন করে।        

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.