Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় বিভিন্ন রাস্তায় হকারদের উচ্ছেদে পুলিশি অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০১৫

দক্ষিন সুরমায় বিভিন্ন রাস্তায় অবৈধ ভাবে দখল করা হকারদের উচ্ছেদে নেমেছে পুলিশ ।বৃহস্পতিবার দুপুর ১২টায় পুরাতন রেল গেইট থেকে শুরু করে বাবনা পয়েন্ট হয়ে ক্রীন ব্রীজ টার্মিনাল পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন দক্ষিন সুরমা থানার ওসি মো: রফিকুল ইসলাম। 

দীর্ঘ দিন ধরে হকাররা অবৈদ ভাবে রাস্তার প্রায় ৬০ ভাগ দখল করে ব্যবসা করে আসছে। এতে প্রতিদিন এই রাস্তায় যানজট সৃষ্টি হয়, চরম ভূগান্তির শিকার হতে হয় পথচারীদের। বুধবার দক্ষিন সুরমা থানায় ওপেন হাউস ডেতে অধিকাংশ মানুষ অভিযোগ করেন এই হকারদের বিরুদ্ধে। ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার। পুলিশ কমিশনারের নির্দেশেই আজ হকারদের উচ্চেদে নামে দক্ষিন সুরমা থানা পুলিশ। এসময় পুলিশ প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করে।

এ ব্যাপারে দক্ষিন সুরমা থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান- আমাদের এই অভিযান ১৫ দিন পর অভিযান চালানো হবে। প্রতি দোকানের মালিককে বলা হয়েছে তাদের দোকানের সামনে যদি কোন হকাররা বসে তবে তাদের আইনের আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.