Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ছাত্রদল নেতাসহ ২৯ জনের নামে পুলিশের মামলা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের নজির মার্কেট এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীসহ ২৯ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। শনিবার (৭ অস্টোবর) রাতে সদর থানার এসআই  হাসানুজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের নজির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের ছয় জনকে আটক করে। এ ঘটনায় শনিবার জেলা ছাত্রদল সভাপতি, সম্পাদকসহ ২৯ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.