Sylhet Today 24 PRINT

উপড়ে পড়লো দেড়শ বছরের পুরনো বটগাছ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০১৫

বিশ্বনাথ উপজেলার সদরেরর রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সামনে প্রায় দেড়শ’ বছরের পুরনো বটগাছটি অবশেষে উপড়ে পড়লো। বুধবার ভোরে ঝড়-বৃষ্টির সময় হঠাৎ করে গাছটি সড়কের ওপর উপড়ে পড়ে। এসময় বিশ্বনাথ-সিলেট সড়কে যানবাহন চলালে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

এছাড়া গাছটি বিদ্যুতের লাইনে উপড়ে পড়লে উপজেলা সদর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে দুপুর ১২টায় গাছের কিছু অংশ কেটে দেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় এরপর বিকেল ৪টায় বিদ্যুৎ চলে আসে।

এলাকাবাসীর ভাষ্য, বিশ্বনাথ-রশিদপুর সড়কের রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের অর্ধেক জায়গা দখল করে রেখেছিল দীর্ঘ দেড়শ’ বছরের পুরনো এই বট গাছ। ফলে ওই বটগাছের কারণে স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। দীর্ঘদিন ধরে ওই গাছটি কাটার জন্য সংশ্লিষ্ট দপ্তরে এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল। কিন্তু তাতে কোনো ফল হয়নি।

অবশেষে গতকাল বুধবার ভোরে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির ফলে পুরনো বট গাছটি উপড়ে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.