মাধবপুর প্রতিনিধি | ০৯ অক্টোবর, ২০১৭
হবিগঞ্জের মাধবপুরে ১৩৪ পিস বিদেশি শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
সোমবার (১০ অক্টোবর) সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক মো. সাইদুর রহমানসহ একদল বিজিবি সদস্য ওই ইউনিয়নের শিয়ালউড়া এলাকা থেকে এ শাড়িগুলো জব্দ করে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, গোপন খবরে অভিযান চালায় বিজিবি। এ সময় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করলেও পাচারকারীরা পালিয়ে যায়।