Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত বনদস্যু আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১ বছরের সাজাপ্রাপ্ত বনদস্যু লাল মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।

রোববার (৮ অক্টোবর) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জান জানিয়েছেন, আটককৃত লাল মিয়া উপজেলার আলিনগর গ্রামের চেরাগ আলীর ছেলে। লাল মিয়া বন মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

সোমবার দুপুরে লাল মিয়াকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.