Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ কারাগারে মাধবপুরের হত্যা মামলার আসামির মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জ জেলা কারাগারে মো. মাহফুজ মিয়া (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) ভোরে তিনি মারা যান। তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মৃত আব্দুর রউফ মুন্সীর ছেলে এবং একটি বিচারাধীন হত্যা মামলার আসামি।

হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, ভোর রাতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মাহফুজ মিয়া। সাথে সাথে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরো জানান, মাধবপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি ছিলেন মাহফুজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.