Sylhet Today 24 PRINT

প্রথমা ও বেঙ্গলের উদ্যোগে সিলেট মঙ্গলবার থেকে বইমেলা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৭

সিলেটে প্রথমা এবং বেঙ্গল পাবলিকেশন্সের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ‘সিলেট বইমেলা’। নগরের লামাবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বেলা চারটায় মেলার উদ্বোধন হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা (ছুটির দিনসহ) পর্যন্ত মেলা চলবে।

    আয়োজকেরা জানিয়েছেন, মেলায় প্রথমা এবং বেঙ্গল পাবলিকেশন্সের বই ছাড়াও দেশি-বিদেশি বইয়ের বিশাল সমারোহ থাকবে। প্রথমার বইয়ে ৩০% থেকে ৬০% পর্যন্ত এবং বেঙ্গল পাবলিকেশন্সের বইয়ে ২৫% থেকে ৫০% পর্যন্ত ছাড়ে বিক্রি হবে। অন্যান্য প্রকাশনীর বই ২৫% ছাড়ে বিক্রি হবে। এ ছাড়া ভারতীয় নতুন বই ১ রুপি=১.৮ টাকা ও ভারতীয় পুরোনো বই ১ রুপি=১.৫ টাকা হিসেবে বিক্রি হবে।

মেলা আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। সিলেট বন্ধুসভার সাধারণ সম্পাদক শাহ সিকন্দার শাকির জানান, মেলা সবার জন্য উন্মুক্ত। মঙ্গলবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, লেখক, ক্রীড়া, সংস্কৃতি ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি পাঠকেরা উপস্থিত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.