দিরাই প্রতিনিধি | ০৯ অক্টোবর, ২০১৭
দিরাইয়ে এক পাষণ্ড স্বামীর দৈহিক নির্যাতনে সমলা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী মুক্তার হোসেন (৩৬) কে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
রোববার (৮ অক্টোবর) বিকেলে দিরাই হাসপাতালে থেকে সিলেট নিয়ে যাওয়ার পথে সাদিরপুর নামক স্থানে সমলার মৃত্যু হয়।
দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। দিরাই হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন দিরাই থানার এসআই মোহাম্মদ শাহ আলম।
সমলার বড় ভাই রহমত আলী জানান, আমার বোন ও তার স্বামী সিলেটের গোলাপগঞ্জ এলাকায় থেকে সেখানে রুজি রোজগার করতো। দু জনের মাঝে মনোমালিন্য সৃষ্টি হলে কয়েক দিন আগে তারা বাড়িতে আসে। বুধবার সমলার স্বামী তাকে বেশি মারধর করলে শনিবার তাকে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট নিয়ে যাওয়ার পথে সাদিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ঘাতক স্বামী কে গ্রেপ্তাত করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।