Sylhet Today 24 PRINT

কুলাউড়া-শাহবাজপুর রেললাইন:সংস্কার প্রকল্পের খবরে আনন্দ মিছিল অব্যাহত

বড়লেখা প্রতিনিধি |  ২৮ মে, ২০১৫

কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন পুনর্বাসন প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অব্যাহত রয়েছে। ২৭ মে রাতে উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়ন, সুজানগর ইউনিয়ন, জুড়ী এবং কুলাউড়া উপজেলায় আনন্দ মিছিল ও মিছিল পরবর্তীতে মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে।  

উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে রাতে মিছিল পরবর্তী পথসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সম্পাদক আবুল হোসেন আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা আতিকুল ইসলাম মুক্তা, ইউপি যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা জাকের হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.