Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত, ট্রাকে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত জিসান (১৫) শহরের নাতিরাবাদ এলাকার আব্দুস শহীদের ছেলে ও হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় পুলিশ ট্রাকটির চালককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে শহরের রাজনগর এলাকায় একটি বালু বােঝাই ট্রাকের সাথে একটি মাটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাটরসাইকেলের চালক জিসান গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ সময় উপস্থিত বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষণিক সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও ট্রাক চালক সদর উপজেলার দক্ষিণ তহরিয়া গ্রামের জামাল উদ্দিনকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.