Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি দোকান।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকের এ ঘটনায় প্রায় ৫লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের জাফর এন্ড সায়রা মার্কেটে জননী ট্রের্ডাস নামের  গ্যাস সিলিন্ডার, বিভিন্ন ধরণের তেল ও ইলেক্ট্রনিক মালামালের দোকান  এ হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন । সময় গড়ানোর সাথে সাথে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এসময় দোকানের মালিক ছাদিক মিয়ার চিৎকারের স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন । পরে খবর পেয়ে ওসমানী নগর দমকল বাহিনীর টিম লিডার তোফাজ্জল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানী নগর দমকল বাহিনীর টিম লিডার তোফাজ্জল ইসলাম বলেন, এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কি থেকে তা বলা যাচ্ছেনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.