Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০১৭

সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক পদে দ্রুত চলতি দায়িত্বসহ পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড সহ করেসপন্ডিং স্কেল, সহকারি শিক্ষকদের প্রধান শিক্ষকদের একধাপ নিচে ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চলতি দায়িত্ব ও পদোন্নতি বাস্তবায়ন কমিটির আহব্বায়ক মো. লুৎফুর রহমান এবং কমিটির সদস্য সচিব মো. রুহুল আলম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. রইসুজ্জামাল সভাপতি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, মো. গোলাম সারোয়ার সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, নিশেন্দু রঞ্জন গোস্বামী, আবু লেইছ, সজল কান্তি রায়, জহিরুল হক, রন্টু চন্দ্র সরকার, সুজিত চক্রবর্তী, মো. সাফিজ উদ্দিন, মো. মুর্শেদ মিয়া, শমসের আলী, কাজল চন্দ্র তালুকদার, রঞ্জু পুরকায়স্থ, আলাউদ্দিন, খান নিলুফার ইয়াছমিনসহ অত্র উপজেলার শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষক পদে দ্রুত চলতি দায়িত্বসহ পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড সহ করেসপন্ডিং স্কেল, সহকারি শিক্ষকদের প্রধান শিক্ষকদের একধাপ নিচে ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ করার কতৃপক্ষের কাছে জোর দাবি জানান। পরবর্তী কোন কর্মসূচীর জন্য সবাইকে প্রস্তুত থাকার আহব্বান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.